বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস আর নেই
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজের পর কুমিল্লার মিয়া বাজারে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ছিলেন মোস্তফা গোলাম কুদ্দুস।
