সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেফতার

Screenshot 2025-01-20 144852

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Description of image

সোমবার ভোরে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জানা গেছে, মহিউদ্দিন জুলাই-আগস্ট গণহত্যা সংক্রান্ত একটি মামলার আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা ১৬ বছর দেশ শাসন করা দলটির বেশিরভাগ নেতাই তখন থেকে নিখোঁজ রয়েছেন। অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলেও কেউ দেশে আত্মগোপন করে আছে। তাদের অনেককেই গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ঢাকা-১ আসনের সংসদ সদস্যকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে পুলিশ।

আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সভাপতি।