ঢামেকে হামলায় জড়িতদের বিচার দাবি ড্যাবের

Untitled design (5)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় স্বৈরাচারী ফ্যাসিবাদের কোনো প্রেতান্মা  জড়িত কি না, তা খুঁজে বের করার জোরালো দাবি জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন (ড্যাব)।

Description of image

আজ রোববার ড্যাবের সভাপতি ড. রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, কর্মস্থলে চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকরা কর্মক্ষেত্রে নিরাপদ না থাকলে চিকিৎসা সেবা ব্যাহত হবে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব, ডিএমসিএইচ শাখা চিকিৎসকদের ওপর হামলার তীব্র নিন্দা জানায়; তারা হামলাকারীদের খুঁজে বের করে সুষ্ঠু তদন্ত ও চিকিৎসকদের কর্মস্থলে কঠোর নিরাপত্তার দাবি জানিয়েছেন। পাশাপাশি গত ১৭ বছর ধরে বিভিন্ন সময়ে চিকিৎসকদের ওপর যে অবিচার, নির্যাতন ও হামলার ঘটনা ঘটেছে অবিলম্বে তদন্ত ও বিচার দাবি করছে। কোনো চিকিৎসক অবহেলা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া চিকিৎসক, আহত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা প্রদানে বাধা প্রদানকারী চিকিৎসক, জনগণের দাবির বিরুদ্ধে শান্তি সমাবেশে অংশগ্রহণকারী চিকিৎসকরা চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং অন্যান্য। নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অবিলম্বে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে তাদের অপসারণ এবং স্বাস্থ্য সেবার মান বজায় রাখতে ঢাকার এসব হাসপাতালে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার চিকিৎসকদের পদায়নের জোর দাবি জানাচ্ছি।