৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

Untitled design (4)

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের পাঁচটি জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রঝড় বয়ে যেতে পারে। আজ রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

Description of image

সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার অপর এক বুলেটিনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের সব জায়গায় ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের সব স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে।