আবারও হাসপাতালে খালেদা জিয়া

Untitled design (2)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও অসুস্থ। সোমবার ভোর ৪টা ২০ মিনিটে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

Description of image

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। ৪:২০ এ তিনি গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

এর আগে ২২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে যাওয়া হয়। ১১ দিন চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই বাসায় ফেরেন তিনি