রমজান মাসে অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

Untitled design (1)

আসন্ন রমজান মাসে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে বলে মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে জানানো হয়। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

Description of image

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

আজ বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করে । রমজান মাসে সব ধরনের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই অফিস সময়সূচি প্রযোজ্য হবে।

উল্লেখ্য, চাঁদ দেখার ভিত্তিতে চলতি বছরের ১২ বা ১৩ মার্চ রোজা শুরু হতে পারে।