সেপ্টেম্বর 24, 2026

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে এক যুবকের যাবজ্জীবন

Untitled design (5)

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবক সুমন আলী (৩৫)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচাক পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

Description of image

সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ডের আদেশ দেন। ওই আদালতের পিপি আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়েদাবাদ এলাকায় র‌্যাব-১২ সদস্যরা একটি চেকপোস্ট বসায়।

এ সময় রাজশাহী থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ রায় দেন।