মা-মামা-বান্ধবীকে নিয়ে মদ পান , দুজনের মৃত্যু

5

মাদারীপুর সদরে দুই তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বজনরা জানায়, শনিবার রাতে দুই তরুণীর একজন তার বান্ধবী, মা ও মামার সঙ্গে মদ পান করে। বাড়ির তত্ত্বাবধায়ক তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

Description of image

নিহতদের একজন মাদারীপুর পৌর এলাকার এবং অন্যজন ডাসার উপজেলার বাসিন্দা।

প্রতিবেশী ও স্বজনদের বরাত দিয়ে সদর থানা পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ওই চারজন মদ পান করে। একপর্যায়ে বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে বাড়ির কেয়ারটেকার দৌড়ে আসেন। তিনি গিয়ে দেখেন এক তরুণী মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। অন্যরা অসুস্থ ছিল।

পরে তত্ত্বাবধায়ক তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত তরুণীর মামা বলেন, আমার ভাগ্নী কোথা থেকে মদ এনে আমাকে খাওয়ার জন্য পীড়াপীড়ি করে। আমিও বাধ্য হয়ে মদ খাই।

এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখলাম হাসপাতালে আছি। তিনি আরও বলেন, আমি শুনেছি যে আমার ভাগ্নি ও তার বান্ধবী ওই মদ খেয়ে মারা গেছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ জানান, হাসপাতালে আনা চার নারীর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি চারজন নাচ-গানে মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।