সেপ্টেম্বর 24, 2026

আজ সারাদেশে যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

7

দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ যুবলীগ। সোমবার ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে দেশের সব জেলা ও মহানগরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Description of image

রোববার যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে।

আজকের শান্তি ও উন্নয়ন সমাবেশের পাশাপাশি আগামী শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে দুপুর আড়াইটায় সিভিল এভিয়েশন গ্রাউন্ডে (কাওলা) সমাবেশে যুবলীগ অংশগ্রহণ করবে। সংগঠনটি আগামী সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে যুব সমাবেশের আয়োজন করবে।