এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কে যা জানা গেল

Untitled design (11)

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেছেন, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আজ বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান।
সৈয়দ আখতারুজ্জামান বলেন, ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সরকার নির্ধারিত তারিখে ফলাফল প্রকাশ করা হবে।
এর আগে শিক্ষামন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলন বিভিন্ন অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফলাফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ও বোর্ডগুলোকে সেই অনুযায়ী নির্দেশনা দিয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার (২০ জুলাই) ফলাফল প্রকাশ করা হয়নি।

Description of image