বিজিবির হাতে মিয়ানমারের তিন সেনা ও পুলিশ সদস্য গ্রেপ্তার

Untitled design - 2026-07-21T172757.624

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনা ও দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে নাফ নদী পেরিয়ে অনুপ্রবেশের সময় টেকনাফ পৌরসভার রাতংপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (২১ জুলাই) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মিয়ানমারের সেনা সদস্য হিউন দে তে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও পুলিশ সদস্য থেইন জাও (৩৩)। তারা মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডো এলাকার বাসিন্দা।
টেকনাফ মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “অনুপ্রবেশের অভিযোগে বিজিবি তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করেছে। অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।”

Description of image