সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

Untitled design - 2026-07-20T124359.381

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে ভারত সরকারকে একটি চিঠি পাঠানো হয়েছে। একই সাথে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া তার মৃত্যুদণ্ডের একটি অনুলিপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অভিযুক্ত হয়েছিলেন।
বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ২০২৫ সালের ১৭ নভেম্বর এর রায় ঘোষণা করে। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Description of image