চার মন্ত্রীর পরিবর্তনের দাবি নাসিরউদ্দিন পাটোয়ারীর

Untitled design - 2026-07-14T182652.193

ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী চার মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এই দাবি করেন।
পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারী লিখেছেন, “দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে ত্বরান্বিত করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী – এই চারজনকে পরিবর্তন করা উচিত।” সকাল ৮টা থেকে দুপুর ১:৪৫ পর্যন্ত তার পোস্টে প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া আসে। ১,৭০০ জন মন্তব্য করেছেন।
এর আগে, পাটোয়ারী সোমবার ফেসবুকে আরেকটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি বন্যার সময় এইচএসসি পরীক্ষার সমালোচনা করেন। পোস্টে তিনি লিখেছেন, “ছাত্রছাত্রীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে। বন্যা পরিস্থিতি বিবেচনা করে, আমি আপনাদের এইচএসসি এবং আলিম পরীক্ষার বিষয়ে দ্রুত ও মানবিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করছি।”

Description of image