সংস্কৃতি, মানবিকতা ও মূল্যবোধ বিকাশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে

Untitled design (68)

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি), চট্টগ্রাম-এর দ্বিতীয় তলার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলশাদ আহমেদ। সদস্য সচিব ডাঃ মোহাম্মদ ঈসা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ডাঃ জুবায়ের আল মাহমুদ, পরিবেশবীদ মোহাম্মদ আলী শাহীন, প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, মাহবুব সুমন, অলতাফ হেসেন, মৌসুমী চৌধুরী, প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী আবুল বাশার, তৌহিদুল ইসলাম রানা, কামরুল হাসান রিয়াদ, ফৌজিয়া শারমীন শম্পা, নাদিয়া তানমিন, ডাঃ জিয়াউল হক, মোহাম্মদ ইলিয়াস (ইলু), শিহাব উদ্দিন রিয়াদ, ডাঃ হারুন, ডাঃ রায়হান উদ্দিন, ডাঃ আরফাতুল ইসলাম মিজবাহ, ডাঃ অভি ভৌমিক, সামিয়া আহমেদ চৌধুরী, মোহাম্মদ ফোরকান সহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।

Description of image


সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এবং দুর্গত মানুষের দুর্ভোগ বিবেচনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বন্যাকবলিত এলাকায় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আলোচনা সভা, চট্টগ্রামে বিগত সরকারের আমলে সংঘটিত নির্যাতনের ঘটনাবলি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘জুলাই বিপ্লব’ স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।


সভায় বক্তারা বলেন, সংস্কৃতি, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটকে আরও সক্রিয় ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। একই সঙ্গে সমাজের বিভিন্ন সংকটময় সময়ে সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি মানবিক কার্যক্রমেও সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।