বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

Untitled design (11)

বাগেরহাটে খুলনা-মংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২০ মে) সকালে বাগেরহাটের ভাট বালিঘাটায় খুলনা-মংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাগেরহাটের ফকিরহাট থানার বাসিন্দা আব্দুল কাদের ফরাজী (৫০) এবং খুলনার ডাকোপ এলাকার বাসিন্দা বাহাদুর সিকদার (৪২) ও মনির হোসেন মুন্না (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের ভাট বালিঘাটায় খুলনা-মংলা মহাসড়কে খুলনাগামী একটি মোটরসাইকেলের (খুলনা মেট্রো-এইচ ১৩-৮৮৮৫) সঙ্গে মংলাগামী একটি ট্রাকের (রংপুর-টি ১১-০৩৯৫) মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় মোটরসাইকেল আরোহী আব্দুল কাদের ঘটনাস্থলেই মারা যান। অপর দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হলেও পথেই তারা মারা যান। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন।

Description of image