হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াতের মহাসচিব

Untitled design - 2026-05-19T131539.483

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পারওয়ার মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন। আজ মঙ্গলবার (১৯ মে) তিনি মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে যান।
হাসপাতাল পরিদর্শনের পর গোলাম পারওয়ার বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।

Description of image