গাজীপুরে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেলা শাখা গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গতকাল শনিবার (১৬ মে) সন্ধ্যায় গাজীপুর জেলা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, প্রার্থীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিন এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিনিয়র নায়েবে আমীর আব্দুল হাকিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইসমাইল পাঠান, জেলা তরবিয়ত সম্পাদক মাহমুদুল্লাহ, জেলা ওয়ার্কিং কমিটির সদস্য মুখলেছুর রহমান খানসহ বিভিন্ন উপজেলার আমীর সেক্রেটারিরা।
ঘোষিত তালিকা অনুযায়ী, জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটিতে চেয়ারম্যান পদের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন গাজীপুর সদর উপজেলা থেকে মোহাম্মদউল্লাহ, শ্রীপুর উপজেলা থেকে অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, কাপাসিয়া উপজেলা থেকে সেফাউল হক এবং কালিগঞ্জ উপজেলা থেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম।
এছাড়াও, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন গাজীপুর সদর থেকে অধ্যাপক আব্দুল বারি, শ্রীপুর থেকে প্রভাষক আবুল কালাম আজাদ, কালিয়াকৈর থেকে অ্যাডভোকেট আমজাদ হোসেন, কাপাসিয়া থেকে মাওলানা ফরহাদ হোসেন মোল্লা এবং কালিগঞ্জ থেকে অ্যাডভোকেট লুৎফুর রহমান।
অন্যদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুর জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে আফসার উদ্দিন, মৌচাক ইউনিয়নে বেলাল হোসেন সরকার, আতাবা ইউনিয়নে অ্যাডভোকেট তৌফিকুল হোসেন, ফুলবাড়িয়া ইউনিয়নে ইউনুস মাস্টার ও বোয়ালী ইউনিয়নে জাহিদ হোসেন মোল্লাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে কামরুজ্জামান মন্ডল, বাড়িয়া ইউনিয়নে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান কামাল, ভাওয়াল গড় ইউনিয়নে মোফাজ্জল হোসেন ও মির্জাপুর ইউনিয়নে ডা: আলী আকবর মনোনয়ন পেয়েছেন। শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে আলী হোসেন, কাওরাইদ ইউনিয়নে অ্যাডভোকেট শাহজাহান সিরাজী, গাজীপুর ইউনিয়নে মনিরুজ্জামান ও মাওনা ইউনিয়নে আব্দুল বাতেন মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নে শামসুল আলম, দুর্গাপুর ইউনিয়নে আব্দুল ফাত্তাহ, চাঁদপুর ইউনিয়নে এস এম সোলায়মান, টোক ইউনিয়নে আখতার হোসেন, বারিশাব ইউনিয়নে তারেক হাসান, সানমানিয়া ইউনিয়নে তোফাজ্জল হোসেন, করিহাটা ইউনিয়নে জালাল উদ্দিন মোরল এবং তারগাঁও ইউনিয়নে আবু সাঈদ মনোনীত হয়েছেন।
কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে অ্যাডভোকেট আব্দুল বাসেত মোল্লা, জাঙ্গালিয়া ইউনিয়নে হাফিজ সেলিম এবং মোক্তারপুর ইউনিয়নে আমিনুল ইসলাম পালাওয়ান প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছে। এও আশা প্রকাশ করা হয় যে, দলের প্রার্থীরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

