সীমান্তে ১৮৯০ পিস ইয়াবা জব্দ, ১ জন গ্রেপ্তার

Untitled design (48)

বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সীমান্ত থেকে ১৮৯০ পিস ইয়াবাসহ সাগর মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (১৬ মে) সুনামগঞ্জের তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাগর তাহিরপুর জেলার টেকেরঘাট সীমান্তের বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ (বিজিবি)-এর কমান্ডার লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি কমান্ডার জানান, গতক শুক্রবার সন্ধ্যায় তাহিরপুরে ব্যাটালিয়নের বীরেন্দ্রনগর বিওপি-র একটি বিজিবি টহল দল সাগরকে গ্রেপ্তার করে। এরপর তার কাছ থেকে ১৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এই ঘটনায় বীরেন্দ্রনগর বিওপি-র বিজিবি হাবিলদার নুরুল ইসলাম বাদী হিসেবে একটি মামলা দায়ের করেছেন।

Description of image