নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ৪,৮৮০ লিটার ডিজেল জব্দ, একজনের কারাদণ্ড

Untitled_design_7_1200x630

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের এক বিশেষ যৌথ অভিযানে ৪,৮৮০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। একটি গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাতের দিকে গডনাইল এলাকার মেঘনা ডিপো সংলগ্ন এস ও বাস স্ট্যান্ড রোডের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয় এবং নাসির (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খান তাকে এক মাসের কারাদণ্ড এবং ৩,০০০ টাকা জরিমানা করেন।
অভিযানে ৬২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক উপস্থিত ছিলেন।

Description of image