৪৩ ঘণ্টা পর পদ্মা থেকে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

Untitled_design_3_1200x630

মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা সেতু এলাকায় স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাতের মরদেহ উদ্ধার হয়েছে। প্রায় ৪৩ ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস তা উদ্ধার করে আত্মীয়দের কাছে হস্তান্তর করে। মৃত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে মো. আরাফাত বন্ধুদের সঙ্গে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে স্নান করতে যায়। সে সময় তারা চারজন একসঙ্গে পানিতে নামে, কিন্তু তিনজন সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হয়। তবে আরাফাত নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশি অভিযানের পর ৩১শে মার্চ সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, আরাফাতের মৃত্যুর পর এলাকাটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Description of image