১৭ বছর পর নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান

Untitled_design_-_2025-12-29T181620.931_1200x630

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় গুলশান অ্যাভিনিউয়ের তার বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। বিকেল ৪টায় তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানান।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘আজ এখানে কোনও কর্মসূচি নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়বে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি খুলে দেওয়ার চেষ্টা করব যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।’
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমি যখন তোমাদের সাথে কোনও কর্মসূচি দেব তখন আমি বক্তৃতা দেব। সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ, আমিও প্রার্থনা করি যে সবাই ভালো ও সুস্থ থাকুক।’ “আসুন আমরা আমাদের যে অবস্থানেই থাকি না কেন, আমাদের দেশকে পুনর্গঠনের চেষ্টা করি।”

Description of image