বাংলাদেশ-ভারত সীমান্তের তিন স্থলবন্দর বন্ধ হচ্ছে

Untitled design - 2025-08-28T155553.054

উপদেষ্টা পরিষদ দেশের তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করার প্রস্তাব অনুমোদন করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি বন্ধ স্থলবন্দর হলো নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর এবং রাঙ্গামাটির তেগামুখ স্থলবন্দর। এছাড়াও, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

Description of image