এনসিপি নেতাদের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক

Untitled design - 2025-08-17T161818.886

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমজানের সাথে সাক্ষাৎ করেছে। রবিবার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপি প্রতিনিধিদলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার চৌধুরী নিভা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ছিলেন। এই সময় নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশে আরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরিতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Description of image