সারজিসের বিরুদ্ধে মামলা করেছেন গাজীপুরের বিএনপি নেতা

Untitled design - 2025-08-12T131404.019

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে এনসিপি নেতা সরজিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে এই মানহানির মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। বাদী তানভীর সিরাজ বলেন, সরজিস আলম অজান্তেই একটি অপরাধী চক্রের ভিডিও তৈরি করে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মিথ্যা তথ্য ছড়িয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই দলের নির্দেশ অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, মামলাটি শুনানি শেষে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সরজিস বিএনপি সম্পর্কে একাধিকবার এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়েছেন। বিষয়টি দলীয় কর্মীদের মনে আঘাত করেছে।

Description of image