বাউফলে এক রাতে ১১টি প্রতিষ্ঠানে ডাকাতি

Untitled design - 2025-08-03T121930.552

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছইহিষ্যা বাজারে এক রাতে মোট ১১টি প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একদল চোর বাজারের বিভিন্ন দোকান ও বাড়িতে ঢুকে নগদ টাকা, জিনিসপত্র লুট করে নিয়ে যায়। চুরি হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আসাদুল তালুকদারের মিল ও সার-কীটনাশকের দোকান, সালাউদ্দিন মৃধার মুদি ও সৌন্দর্যবর্ধনের দোকান, মালেক মৃধার মুদি দোকান, জাকির ডাক্তারের ফার্মেসি, গণেশ দাসের মুদি দোকান, আব্দুর রহমানের হার্ডওয়্যারের দোকান, আব্দুর রহিমের সিমেন্টের দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান, হালিম হাওলাদারের বসতবাড়ি এবং তাতেরকাঠী রোডের মাথায় অবস্থিত দুটি মুদি-সৌন্দর্য ও চা দোকান। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, একসাথে এতগুলো দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা অবিলম্বে চোরদের সনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম বলেন, সম্প্রতি ইউনিয়নে মাদক পাওয়া গেছে। মাদকাসক্তরা এর সাথে জড়িত থাকতে পারে। এ বিষয়ে বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য একটি পুলিশ দল পাঠানো হয়েছে। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Description of image