চুরি ও হয়রানি রোধে কর্মীদের জন্য স্বয়ংক্রিয় বডি ক্যামেরা পরা বাধ্যতামূলক করল বিমান

Untitled design - 2025-06-26T165555.331

অনিয়ম, চুরি, হয়রানি রোধ এবং যাত্রীসেবা নিশ্চিত করতে কর্মীদের জন্য স্বয়ংক্রিয় বডি ক্যামেরা পরা বাধ্যতামূলক করছে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে সদর দপ্তরে তথ্য অধিকার বিষয়ক এক কর্মশালায় বিমান বাংলাদেশের সিইও জাহিদুল ইসলাম ভূঁইয়া এই তথ্য জানান।

Description of image

কর্মকর্তা-কর্মচারীদের কোনও অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, লোকসান কমাতে এবং সম্ভাব্য নতুন রুট চালু করতে অলাভজনক রুট বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে, ক্রমাগত লোকসানের কারণে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানের সিইও আরও বলেন, সম্ভাব্য নতুন রুট পরিচালনার জন্য দুটি বিমান লিজ নেওয়া হবে।