তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন

Screenshot 2025-01-12 112609

রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রাক স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Description of image

আজ রোববার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোঃ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল ৮টা ৫ মিনিটে তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে আগুন লাগে। পরে সকাল ৮টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শাহজাহান জানান, ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগা ও হতাহতের কারণ জানাতে পারেননি তিনি। এ ছাড়া এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।