লন্ডনের ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া

Screenshot 2025-01-09 150435

অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বাংলাদেশের স্থানীয় সময় রাত সোয়া ৮টায় এ তথ্য জানানো হয়।

Description of image

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনের ক্লিনিকে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে রওনা হয়ে কাতারে যাত্রাবিরতির পর বুধবার সকালে বেগম জিয়া লন্ডনের হিথ্রো পৌঁছান।

কাতারের আমিরের পক্ষ থেকে বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে তার পরিবার, বাংলাদেশি চিকিৎসক ও কাতারি চিকিৎসকরা ছিলেন।

বুধবার সকালে হিথ্রো পৌঁছালে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পাঁচজন তাকে স্বাগত জানান।