সচিবালয়ের সামনে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিল, ফাঁকা গুলি

রাজধানীর এক নম্বর সচিবালয়ের গেটের সামনে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

Description of image

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শতাধিক শিক্ষার্থী জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেয়।

শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে প্রেসক্লাব থেকে সচিবালয়ে যান শিক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধি দল। তবে একপর্যায়ে বাইরে অপেক্ষমাণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা  ফাঁকা গুলি ছোড়ে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। কিছুক্ষণ পর ওরা চলে যান।