রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Screenshot 2025-01-07 112515

মঙ্গলবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Description of image

মঙ্গলবার সকাল ৭টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৭টা ৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চীনের ঝেজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। বাংলাদেশ সময় সকাল ৭টা ৫ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে ৩ জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।