বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেছেন লুইস, ফিরেছেন ফ্লেচার

Screenshot 2024-12-15 115530

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দুঃসংবাদ। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন এভিন লুইস। তার জায়গায় ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার।

Description of image

ফ্লেচার সর্বশেষ গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে উইন্ডিজের হয়ে খেলেছিলেন। ডাম্বুলায় একটি ম্যাচ খেলে ৪ রানে আউট হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে পরের সিরিজ থেকে বাদ পড়েন তিনি। এবার লুইসের চোট আরেকটি সুযোগ দিয়েছে ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানকে।

ক্যারিবিয়ানদের হয়ে ৫৮টি টি-টোয়েন্টি খেলা ফ্লেচারের রেকর্ড খুব বেশি সমৃদ্ধ নয়। তবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে তার অনেক অভিজ্ঞতা রয়েছে।

এর আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান লুইস। সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।

সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম ম্যাচটি সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।