৩০ নভেম্বর চট্রগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মাসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৩তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪’

Screenshot 2024-11-26 170318

আগামী ৩০ নভেম্বর ২০২৪, রোজ শনিবার, বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ চত্বরে ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এবং শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় ও আঞ্জমান-এ- রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ‘২৩তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪’ ।

Description of image

এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের শাইখ ক্বারী ইয়াসির শারক্বউঈ, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনোয়ার নাফীসী, এবং মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ ও বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব ডাঃ শাহাদাত হোসেন।

প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সুফী মোহাম্মাদ  মিজানুর রহমান। আরও উপস্থিত থাকবেন বিভিন্ন বরেন্য ব্যক্তিবর্গ।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয় ক্বারী মোঃ ইউসুফ (রহ.) সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে।