পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

Untitled design

দেশের আকাশে ১৪৪৫ হিজরির পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। শবে বরাত পালিত হবে ২৫ ফেব্রুয়ারি (শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে)।

Description of image

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. ফরিদুল হক খান। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলমসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলেমরা উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত আর ‘বরাত’ অর্থ সৌভাগ্য। আরবিতে একে লাইলাতুল বরাত বলা হয়, যার অর্থ সৌভাগ্যের রাত। এই মহিমান্বিত রাতে, ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় সর্বশক্তিমানের আশীর্বাদ পাওয়ার আশায় নফল নামাজ, কুরআন তেলাওয়াত এবং যিকিরে মগ্ন থাকেন।