সেপ্টেম্বর 23, 2026

নটর ডেম ছাত্র নিহত।যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

Untitled design (3)

Description of image

ঢাকার যাত্রা বাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। শনিবার বেলা দেড়টা থেকে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

এ দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী মোড় ও এর আশপাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্র বলেন, “দ্রুত ও নিরাপদ সড়ক ব্যবস্থার দাবিতে আমরা রাজপথে নেমেছি। এই কর্মসূচি নেওয়া মানেই প্রতিবাদ।’

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যাত্রাবাড়ী থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।