চাকরিতে কোনো জটিলতা না থাকলে প্রাথমিক শিক্ষকদের পেনশন সময়মতো হবে: প্রতিমন্ত্রী

Untitled design (2)

Description of image

মোঃজাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সোমবার একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে প্রশ্নোত্তর হয়।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রাথমিক স্তরের যেসব শিক্ষকের চাকরি সংক্রান্ত কোনো সমস্যা বা জটিলতা নেই, তাদের পেনশন যথাসময়ে মঞ্জুর করা হচ্ছে এবং তাদের অবসর ভাতা ইএফটি’র মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। সদ্য জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষকের চাকরি ও বেতন ভাতা সমস্যার কারণে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা/ফেরত করেও তারা পেনশন নিচ্ছেন না।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মাঠ প্রশাসন অল্প সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সকল অবসর ভাতা প্রদান করে থাকে। পেনশন মামলা প্রক্রিয়াকরণে সহায়তার জন্য মন্ত্রণালয়, অধিদপ্তর এবং জেলা পর্যায়ে কল্যাণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।