৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত, উত্তীর্ণ ৬১৬৫ জন

Untitled design (36)

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৬,১৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও সংশ্লিষ্ট তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএস-২০২৫-এর লিখিত পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের অনুমোদনক্রমে এই পরীক্ষায় মোট ৬,১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। আরও বলা হয়েছে যে, কোনো যুক্তিসঙ্গত কারণের প্রয়োজনে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যেকোনো সংশোধন করার অধিকার কমিশন সংরক্ষণ করে।
উল্লেখ্য, ৫০তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। এর ফলাফল ১০ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় ১২,৩৮৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। পিএসসি ২৬শে নভেম্বর ৫০তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১,৭৫৫টি এবং নন-ক্যাডারে ৩৯৫টি পদসহ মোট ২,১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে।

Description of image