হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০২ এবং নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৯৫-এ পৌঁছেছে। মোট মৃতের সংখ্যা ৭৯৭-এ পৌঁছেছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে, এই সময়ে হামে আর কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১,০৮ জন শিশু নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১,১৯,৪৪৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪,৭০৮ জন। এদের মধ্যে মোট ১,২,২৪৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যাদের মধ্যে ৯৮,৪১১ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেছেন।

