ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা বহু বছর ধরে চলে আসা নৈতিক অবক্ষয়েরই প্রতিফলন

Untitled design (32)

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এগুলো বহু বছর ধরে চলে আসা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের এক ভয়াবহ প্রতিফলন। আজ বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টটিতে মির্জা ফখরুল লিখেছেন, “এই অমানবিক অপরাধের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করব, যেখানে আমাদের শিশুরা নির্ভয়ে বেড়ে উঠতে পারবে।”
তিনি লিখেছেন, “কিন্তু শুধু আইন বা সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন প্রয়োজন। পরিবার, স্কুল, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। আমাদের সন্তানদের সম্মান, মানবিকতা, দায়িত্ব এবং নারীর মর্যাদা সম্পর্কে শেখাতে হবে।” আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করা। বিএনপির সর্বশেষ মহাসচিব লিখেছেন, “আসুন, পরিবর্তনের এই সংগ্রামে আমরা সবাই একজোট হই।”

Description of image