ফেব্রুয়ারি 11, 2026

সাঁথিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, ৩ জন নিহত

Untitled_design_-_2026-02-10T104044.030_1200x630

পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া নামক স্থানে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শাহজাদপুর ট্রাভেলস এবং মাছরাঙা বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টার দিকে শোলাবাড়িয়া নামক স্থানে ঢাকা থেকে পাবনাগামী মাছরাঙা বাস এবং শাহজাদপুর ট্রাভেলস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের চালক ও সহকারী নিহত হন। পাশাপাশি দুটি বাসের যাত্রীরা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা এবং সাঁথিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের পাবনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে যে, একজনের মৃতদেহ মাধপুর হাইওয়ে থানায় রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় জানা যায়নি। মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মৃতদেহগুলি শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

Description of image