মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে সুটার মান্নান নিহত

Untitled design - 2025-07-29T060135.885

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর বালুমহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে সুটার মান্নান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) উপজেলার কালাপুরা এলাকায় এই ঘটনা ঘটে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, বালুর চাঁদা নিয়ে বেশ কিছুদিন ধরে লালু বাহিনীর সাথে নয়ন পিয়াস গ্রুপের বিরোধ চলছিল। আব্দুল মান্নান ওরফে সুটার মান্নান ও হৃদয় বাগ লালু বাহিনীর নেতৃত্ব দিতেন। সোমবার সকালে এই নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে সুটার মান্নান নিহত হন। পুলিশ জানিয়েছে, ১৬ জুলাই বালুমহালে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করা হয়। এই ঘটনায় বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন গজারিয়া থানায় মামলা দায়ের করেন, যেখানে হোগলাকান্দি গ্রামের হৃদয় বাগকে এক নম্বর আসামি করা হয়। এরপর হৃদয় বাগ আত্মগোপনে চলে যান, কিন্তু ১৭ জুলাই রাতে তিনি এলাকায় ফিরে আসেন এবং সুটার মান্নান এবং তার অনুসারীদের সাথে মহড়া করেন। ককটেল বিস্ফোরণ এবং গুলি চালানোর ঘটনাও ঘটে। এই ঘটনার কারণেই এটি ঘটে।

Description of image