‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপনের সিদ্ধান্ত বাতিল

Untitled design - 2025-06-29T153147.072

৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস উদযাপনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। তবে, উপদেষ্টা পরিষদ ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘শহীদ দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

Description of image

রবিবার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে পৃথক একটি পরিপত্র জারি করে।

এতে, প্রতি বছর এই দুটি দিন যথাযথভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে অনুরোধ করা হয়েছিল। এর পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণী দুটি দিবস উদযাপনের অন্তর্ভুক্ত করা হয়েছিল।