সেপ্টেম্বর 23, 2026

দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

Untitled design (4)

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Description of image

আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য, আবহাওয়াবিদ ড. বজলুর রশীদ স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।