সেপ্টেম্বর 24, 2026

সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ঘোষণা

Untitled design (8)

রাজধানীর সিদ্ধেশ্বরীতে পারিবারিক কলহের জেরে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যার ঘটনায়মামলার রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে আদালত ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

Description of image

বুধবার (১৩ মার্চ) ঢাকার বিশেষ আদালত ৩-এর বিচারপতি মোহাম্মদ আলী হোসেন এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি তিন আসামি নিহত ভাসুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সৈয়দাতুল মাহমুদা ওরফে শাহীনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। সগিরার স্বামীর দায়ের করা মামলায় মারুফ রেজা ও আনাস মাহমুদকে আসামি করা হয়।

২০২০ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক রফিকুল ইসলাম চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, সগিরা মোরশেদের পরিবারের সঙ্গে বিবাদের অভিযোগে তিনি শাহীনকে অভিযুক্ত করেন। তাছাড়া শাশুড়ি সগিরাকে পছন্দ করতেন না এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সগিরা ও শাহীনের মধ্যে বিরোধ চলছিল।  পারিবারিক দ্বন্দ্বও ছিল। সগিরার কাজের মেয়েকে মারধর করেন আসামি ডাঃ হাসান আলী চৌধুরী। এ নিয়ে পারিবারিক বৈঠকে সগিরাকে দেখে নেওয়ার হুমকি দেন শাহীন। অভিযুক্তরা তার বাড়িতে সগিরাকে হত্যার পরিকল্পনা করে।

২০২১ সালের ২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত সগিরা মোর্শেদার ভাসুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এভাবে দীর্ঘ ৩১ বছর পর এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এরপর গত বছরের ১১ জানুয়ারি মামলার বাদী ও সগিরা মোরশেদের স্বামী আবদুস সালাম চৌধুরী আদালতে সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় ৫৭ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।