April 19, 2026

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো যুক্তরাষ্ট্র-ইরান

Untitled_design_5_1200x630

ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। উভয় দেশই শর্তসাপেক্ষে এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ নীতি-নির্ধারক সংস্থা, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এক বিবৃতিতে এই সম্মতি দিয়েছে।
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরানের ১০-দফা প্রস্তাব সামনে এসেছে। আগামী ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ১০ দফা নিয়ে আলোচনা করবে। এদিকে, ইরানের মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনেইয়ের সরাসরি অনুমোদনে এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
উল্লেখ্য, বিবৃতিতে এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে অভিহিত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে, এই দুই সপ্তাহের অস্থায়ী বিরতির পর একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

Description of image